ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৩:০০ এএম

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

চরম দারিদ্র্য দূরীকরণ, জীবিকা উন্নয়ন, শিক্ষা ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে ব্র্যাক বাংলাদেশ ছাড়াও এশিয়া ও আফ্রিকার বহু মানুষের জীবনে পরিবর্তন এনে চলেছে। দক্ষিণ গোলার্ধের অভিজ্ঞতা, কণ্ঠস্বর ও শিক্ষাকে বৈশ্বিক পরিসরে গুরুত্বের সঙ্গে তুলে ধরার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্যই এই স্বীকৃতি পেয়েছেন আসিফ সালেহ।

গত বছর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বৈদেশিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পর বৈশ্বিক সহযোগিতায় নতুন মডেলের দাবি ওঠে। সেই প্রেক্ষাপটে ব্র্যাক ও এর নির্বাহী পরিচালক আসিফ সালেহের নেতৃত্বকে কার্যকর উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। শুরুতে ‘বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি’ নামে যাত্রা শুরু করা সংস্থাটির মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ-পরবর্তী শরণার্থীদের সহায়তা করা। পরবর্তীতে সংক্ষিপ্ত আকারে ‘ব্র্যাক’ নামে পরিচিতি পায় প্রতিষ্ঠানটি।

বর্তমানে এশিয়া ও আফ্রিকার প্রায় ১৪৫ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে ব্র্যাক। দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গত এক বছরে বৈশ্বিক বিভিন্ন সহযোগিতা সংস্থার অর্থায়ন কমে যাওয়ায় ব্র্যাকের কর্মকাণ্ডও প্রভাবিত হয়েছে। তবে নতুন হাইব্রিড মডেলে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি দৃঢ় অবস্থান ধরে রেখেছে।

আসিফ সালেহ বলেন, আমরা সমস্যাগুলো বিশ্লেষণ করি এবং মানুষের জীবনমান উন্নয়নে কী ধরনের সহায়তা প্রয়োজন তা বোঝার জন্য সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কাজ করি।

তিনি জানান, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করাই ব্র্যাককে প্রচলিত পশ্চিমা উন্নয়নধারা থেকে আলাদা করেছে।

তিনি আরও বলেন, উন্নয়ন মানে দান নয়। আমরা যাদের উন্নয়ন নিয়ে কাজ করি, তারা সবাই প্রত্যক্ষভাবে আমাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

এম জি

Link copied!