ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জুলহাস কবির, ঢাবি

জুলহাস কবির, ঢাবি

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:১৫ পিএম

থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ও অভিযোগ-পাল্টা অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। তবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফলাফল ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আশপাশের দোয়েল চত্বর, শাহবাগ, নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ কারণে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সন্ধ্যার পর থেকেই নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের দুই গ্রুপের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। একইভাবে শাহবাগ মোড়, টিএসসি এলাকা ও দোয়েল চত্বরে তাদের অবস্থান নিতে দেখা গেছে। ফলে ক্যাম্পাস এলাকায় উদ্বেগজনক পরিবেশ বিরাজ করছে।

এদিকে ডাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

ঢাকসু নির্বাচনের পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “ফলাফল ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সন্ধ্যার পর থেকে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। যাতে কোনো অঘটন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”

ইএইচ

Link copied!