ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দীর্ঘ ছুটি শেষে আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ১০:৩২ এএম

দীর্ঘ ছুটি শেষে আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ অবকাশ কাটিয়ে আগামীকাল রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হচ্ছে। প্রায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় মুখরিত হতে যাচ্ছে স্কুল-কলেজ প্রাঙ্গণ।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করায় এবার দীর্ঘ ছুটির সুযোগ পায় শিক্ষার্থীরা। গত ১৮ ফেব্রুয়ারি থেকে এই ছুটি শুরু হয়। ২৫ মার্চ পর্যন্ত নির্ধারিত ছুটি থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এই বিরতি আরও দীর্ঘ হয়েছে।

একইভাবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৩৬ দিনের ছুটিও কাল শেষ হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে গত ৮ মার্চ থেকে শুরু হওয়া ছুটিও একই দিনে শেষ হচ্ছে।

দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে টানা ১০টি শনিবারও শ্রেণি কার্যক্রম সচল রাখা হবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও এই বিশেষ ব্যবস্থার ফলে নির্ধারিত পাঠপরিকল্পনা যথাসময়ে শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আগামীকাল সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

জেএইচআর

Link copied!