ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

এইচএসসি ও সমমানের ৫ বিষয়ের পরীক্ষা ফের নিতে রেজিস্ট্রেশনের নির্দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৩:২১ পিএম

এইচএসসি ও সমমানের ৫ বিষয়ের পরীক্ষা ফের নিতে রেজিস্ট্রেশনের নির্দেশ

বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ১৩ জুলাই অনুষ্ঠিত পাঁচটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সুযোগ নিতে আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

যেসব বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষাও এর আওতায় রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পুনরায় পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। পরে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।

এর আগে, গত ১৫ জুলাই জাতীয় সংসদে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে ৩০০ বিধির বিবৃতিতে পাঁচ বিষয়ের পরীক্ষা আবার নেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করা হয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকাসহ দেশের কয়েকটি জেলার কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। এসব শিক্ষার্থীর শিক্ষাজীবনের বিষয়টি বিবেচনা করে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি জানান, এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএন

Link copied!