ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ইসি সচিব

সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০৫:২৫ পিএম

সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদীয় আসন পুনর্নির্ধারণ বিষয়ে শেষদিনের শুনানি শেষে এ তথ্য জানান তিনি।

আজ দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করে ইসি।

সিইসি এ এম এম নাসির উদ্দিনের কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত করে অনুমোদন দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।

এর আগে বুধবার সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তি নিয়ে শুনানি শুরু হয়।

এ বছরের ৩০ জুলাই ইসি ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। গাজীপুরে ভোটার সমতা রক্ষা করতে একটি আসন বৃদ্ধি করে মোট ৬টি করা হয়, আর বাগেরহাটের আসন ৪ থেকে কমিয়ে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়। পরে ১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১,৭৬০টি দাবি-আপত্তি ইসিতে জমা পড়ে।

২৪ আগস্ট থেকে শুরু হওয়া শুনানি আজ বুধবার শেষ হচ্ছে। শুনানি শেষে কমিশন সব দাবি-আপত্তি বিবেচনা করে চূড়ান্ত ৩০০ আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

জেএইচআর

Link copied!