ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশজুড়ে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২২, ২০২৫, ১২:৫৩ পিএম

দেশজুড়ে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য ‘জুলাই জাতীয় সনদ’ বা সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে দেশব্যাপী বিশেষ প্রচারণা কার্যক্রম ‘ভোটের গাড়ি’ শুরু হচ্ছে আজ। 

সোমবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য বিবরণীতে জানানো হয়েছে, এই কার্যক্রমের আওতায় বিশেষ সজ্জিত ‘ভোটের গাড়ি’ দেশের ৬৪টি জেলা এবং তিন শতাধিক উপজেলা প্রদক্ষিণ করবে। এর মূল লক্ষ্য হলো নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত থাককেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রজন্মের ভোটার এবং প্রবাসী ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে এই ভ্রাম্যমাণ প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোটাররা সংবিধান সংস্কারের ওপর আয়োজিত গণভোটেও তাদের মতামত প্রদান করবেন।

ইএইচ

Link copied!