ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
ইসি সচিব

ব্যালট দুটি ও প্রার্থী বেশি হওয়ায় ভোট গণনায় সময় লাগতে পারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০৯:৫৬ পিএম

ব্যালট দুটি ও প্রার্থী বেশি হওয়ায় ভোট গণনায় সময় লাগতে পারে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও এবার অনেক বেশি। ফলে ভোটগ্রহণ ও গণনা-উভয় ক্ষেত্রেই স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সচিব আরও জানান, এবারের নির্বাচনে বিদেশ থেকে প্রায় ৫০০ পর্যবেক্ষক ও সাংবাদিক আসছেন।

পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জ ইসি সচিব বলেন, এবার প্রবাসীদের জন্য এবং অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ধরনের ব্যালট ব্যবহার করা হচ্ছে। অধিক প্রার্থীর পাশাপাশি এই দুটি ব্যালটের কারণে ভোট গণনায় সময় লাগবে। বিশেষ করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা একটি বড় চ্যালেঞ্জ।

উদাহরণ টেনে তিনি বলেন, ফেনী-৩ আসনে ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লায় ১৩ হাজার ৯৩৯ জন পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। একটি সাধারণ কেন্দ্রে ৩ হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ ৫-৬ গুণ বেশি, যা ফলাফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক সাড়ার বিষয়ে সচিব জানান, ইসি ৮৩টি সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিল, যার মধ্যে ৩৬টি সংস্থা নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি বর্তমানে ঢাকায় আছেন, যা বেড়ে প্রায় ৩০০ জনে দাঁড়াতে পারে। এ ছাড়া কমনওয়েলথ ও তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা আসছেন। সবমিলিয়ে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধাও দেওয়া হয়েছে।

কালো টাকা রোধে মোবাইল ব্যাংকিংয়ে সীমা নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে মোবাইল ব্যাংকিং নিয়ে সচিব বলেন, লেনদেন পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নেই। তবে লেনদেনের ওপর একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হতে পারে।

প্রার্থী ও ভোটারদের সতর্কবার্তা ইসি সচিবের তথ্যমতে, গতকাল রাত পর্যন্ত মোট প্রার্থী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে। ভোটারদের এনআইডি কার্ড অন্য কারও কাছে হস্তান্তর না করার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এনআইডি কার্ড সংগ্রহ করা আচরণবিধি লঙ্ঘন। ভোটারদের এ বিষয়ে সচেতন হতে হবে।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য এবার ১৬ হাজারের বেশি বিএনসিসি ভলান্টিয়ার কাজ করবেন বলে জানান তিনি। দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ তথ্য গোপন করে প্রার্থী হলে আরপিও’র নতুন ধারা অনুযায়ী কমিশন যেকোনো সময় ব্যবস্থা নিতে পারবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

জেএইচআর

Link copied!