ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সানজিদা ইসলাম

সবাইকে পাশে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৩৯ পিএম

সবাইকে পাশে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই

ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী এবং ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে যারা আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের সবাইকে পাশে নিয়ে কাজ করব। তাদের মূল্যবান পরামর্শ গ্রহণ করে একটি অংশগ্রহণমূলক ও সমন্বিত উন্নয়ন মডেল গড়ে তুলতে চাই।’

রোববার দুপুর থেকে দিনভর ঢাকা-১৪ আসনের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

সানজিদা ইসলাম বলেন, রাজনীতি প্রতিহিংসার নয়, সেবার। প্রতিটি ওয়ার্ডে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা ও মতামত জানাতে পারেন।

তিনি আরও বলেন, ঢাকা-১৪ এলাকায় জাতীয় উদ্যান ও জাতীয় চিড়িয়াখানার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ রয়েছে। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব সম্পদ সংরক্ষণ করে রাজস্ব আয় বহুগুণ বাড়ানো সম্ভব। পরিবেশ ও পশুপাখি সংরক্ষণ করে ইকো-ট্যুরিজম ও স্থানীয় উদ্যোক্তা সৃষ্টি করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব কমবে। এতে সমাজ থেকে সন্ত্রাস ও মাদক অনেকাংশে দূর হবে।

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে একটি পরিবার ও সমাজ শক্তিশালী হয়। নির্বাচিত হলে বেকার যুবকদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

এলাকাবাসীর উদ্দেশ্যে সানজিদা ইসলাম বলেন, ‘এত রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নিজেদের স্বার্থে ধ্বংস করা যায় না। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন শত্রুতার রূপ না নেয়। আপনারা আমার পাশে থাকেন, একবার সুযোগ দিন। ইনশাআল্লাহ ঢাকা-১৪ আসনের চেহারা বদলে দেব।’

গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় ও ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার মাধ্যমে তিনি দিনব্যাপী এ কর্মসূচি শেষ করেন।

ইএইচ

Link copied!