ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:৪৪ পিএম

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের আনুষ্ঠানিক ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের পাশাপাশি এই গণভোটের গেজেটও প্রকাশ করা হয়।

জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিপুল ব্যবধানে 'হ্যাঁ' ভোট জয়ী হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাবগুলো কার্যকর করার আইনি পথ সুগম হলো।

নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ৪ কোটি ৮২ হাজার ৬৬০টি। অন্যদিকে 'না' ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। সেই হিসেবে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।

গণভোটে বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সব মিলিয়ে সর্বমোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি ভোট প্রদান করা হয়েছে বলে কমিশন নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ১৬ ধারার ৩ উপ-ধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফলাফলে 'হ্যাঁ' ভোট বিজয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোর প্রতি জনগণের জোরালো সমর্থন প্রতিফলিত হয়েছে।

জেএইচআর

Link copied!