ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাশা-হাবুদের প্রশংসা করলেন নেপালি মডেল রাজশ্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৪, ২০২৬, ০২:২৫ পিএম

পাশা-হাবুদের প্রশংসা করলেন নেপালি মডেল রাজশ্রী

নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং বর্তমানে নেপালে চলছে। এই সিজনের একটি বিশেষ চমক হিসেবে যুক্ত হয়েছেন নেপালি মডেল ও অভিনেত্রী রাজশ্রী থাপা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মারজুক রাসেল ও চাষী আলমদের সঙ্গে ছবি পোস্ট করে তাঁদের প্রশংসা করেছেন এই মডেল।

নেপালে চিত্রায়িত হচ্ছে এই সিরিজের ১২তম অধ্যায়। সেখানে পাশা (মারজুক রাসেল), হাবু (চাষী আলম) ও আরেফিন (শামীম হাসান সরকার)-এর সঙ্গে ফ্রেমবন্দি হয়ে রাজশ্রী ফেসবুকে ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি এই অভিনয়শিল্পীদের ‘খুবই ভালো মনের মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। 

রাজশ্রীর সেই পোস্টে দেশের ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। দর্শকরা যেমন তাঁকে এই সিরিজে স্বাগত জানিয়েছেন, তেমনি রাজশ্রীর চরিত্রটি কী হতে পারে তা নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

এর আগে নির্মাতা অমি রাজশ্রী থাপার একটি রহস্যময় ছবি প্রকাশ করে দর্শকদের মধ্যে কৌতূহল উস্কে দিয়েছিলেন। পরে জানা যায়, রাজশ্রীকে এই সিজনে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এবারের সিজনে বড় চমক হিসেবে পাঁচ বছর পর ফিরে এসেছেন নেহাল চরিত্রে তৌসিফ মাহবুব এবং আরেফিন চরিত্রে শামীম হাসান সরকার।

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে গত কোরবানি ঈদ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ এর প্রচার শুরু হয়েছে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি ধারাবাহিকটি চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলেও দর্শকরা নিয়মিত উপভোগ করছেন। 

আগের সিজনগুলোর মতো এই সিজনেও মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও মনিরা মিঠুসহ জনপ্রিয় সব অভিনয়শিল্পীদের সরব উপস্থিতি রয়েছে।

জেএইচআর

Link copied!