ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবো’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১০:৪৬ এএম

‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবো’

পরীমনির এক ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী মজার ছলে লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’

বুধবার রাত ১টার দিকে দেওয়া পোস্টটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা পোস্টটির নিচে নানা ধরনের মন্তব্য করেন। অনেকেই এটিকে নিছক রসিকতা হিসেবে নিয়েছেন, আবার কেউ কেউ মজার ছলে পরীমনির ঘোষণাকে ঘিরে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।

আর্জেন্টিনার প্রতি পরীমনির ভালোবাসা অবশ্য নতুন নয়। এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে দলটিকে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন তিনি। গত ১২ জুলাই এক পোস্টে শুধু ‘উইন’ লিখে লাভ রিঅ্যাক্ট যুক্ত করেন। একই দিন সন্ধ্যায় আরেকটি পোস্টে লেখেন, ‘ফুটবল একটা ভালোবাসা’, যার সঙ্গে ছিল লাভ রিঅ্যাক্ট এবং আর্জেন্টিনার পতাকার ইমোজি।

এদিন নিজের ছেলে সম্পর্কেও একটি পোস্ট শেয়ার করেন পরীমনি। সেখানে তিনি লেখেন, ‘ছেলে আমার কী পরিমাণ আর্জেন্টিনার ফ্যান!’ পোস্টের সঙ্গে প্রকাশিত ভিডিওতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে।

সাম্প্রতিক কয়েকটি পোস্ট থেকেই স্পষ্ট, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি পরীমনির আবেগ ও সমর্থন বেশ গভীর। বিশ্বকাপ ঘিরে তার ধারাবাহিক পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং ফুটবলপ্রেমীদেরও দৃষ্টি কেড়েছে।

এএন

Link copied!