ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান স্থগিত 

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৩:০০ পিএম

রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান স্থগিত 

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার আয়োজন পিছিয়ে দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আগামী ১৮ জুলাই জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বিশেষ আয়োজন। তবে দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে।

রুনা লায়লা জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই অনুষ্ঠান পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে শিল্পকলা একাডেমি নতুন তারিখ ঘোষণা করবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি মাসের মধ্যেই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য নতুন তারিখ হিসেবে ২৫ জুলাই বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বন্যা পরিস্থিতির ওপর নির্ভর করে।

এদিকে চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে রুনা লায়লার। আগামী ১ আগস্ট সিডনি এবং ৮ আগস্ট মেলবোর্নে সংগীত পরিবেশন করবেন তিনি। প্রায় ১০ বছর পর অস্ট্রেলিয়ার মঞ্চে গান গাইতে যাচ্ছেন এই কিংবদন্তি শিল্পী।

অস্ট্রেলিয়া সফরের জন্য আগামী ২৯ জুলাই যন্ত্রশিল্পীদের সঙ্গে নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে রুনা লায়লার। এ কারণে বিদেশ সফরের আগেই সম্মাননা অনুষ্ঠানটি শেষ করতে চায় শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে রুনা লায়লা নিজের জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করবেন। পাশাপাশি দেশের বিশিষ্ট সংগীত ব্যক্তিত্বরা তার দীর্ঘ ছয় দশকের সংগীতজীবন, অবদান ও স্মৃতিচারণ তুলে ধরবেন।

রুনা লায়লা বলেন, নতুন প্রজন্মের কাছে সংগীতের ইতিহাস ও ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্পকলা একাডেমিতে এটিই হতে যাচ্ছে তার প্রথম একক সংগীতানুষ্ঠান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের সম্মাননা দিয়ে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর আগে এই আয়োজনের মাধ্যমে সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী।

এম জি

Link copied!