ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নির্মাতা হওয়ার স্বপ্ন দেখছেন দীঘি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৭, ২০২৬, ১২:১১ এএম

নির্মাতা হওয়ার স্বপ্ন দেখছেন দীঘি

শিশুশিল্পী হিসেবে ঢালিউডে পা রেখেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সময়ের পরিক্রমায় তিনি এখন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে পর্দায় নিয়মিত। ক্যারিয়ারের শুরুতে একাধিক সফল চলচ্চিত্রে জনপ্রিয় তারকাদের সাথে অভিনয় করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় সুপারস্টার শাকিব খানের সাথে ‘চাচ্চু’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকহৃদয়ে দাগ কেটেছিল। রুপালি পর্দায় শাকিব খানকে ‘চাচ্চু’ বলে সম্বোধন করা দীঘি বাস্তব জীবনেও তাঁকে সেই শ্রদ্ধার আসনেই রেখেছেন।

এক সাক্ষাৎকারে দীঘি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি কখনোই শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করতে চান না। তবে এবার তিনি প্রকাশ করলেন এক ভিন্ন ইচ্ছার কথা। সময় ও সুযোগ মিললে শাকিব খানের একটি ব্যতিক্রমী সাক্ষাৎকার নিতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে দীঘি নিজের এই ইচ্ছার কথা জানান। তিনি বলেন, বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে পড়াশোনা করছেন। সেই সূত্র ধরেই অন্তত এক দিনের জন্য হলেও তিনি সাংবাদিকতার অভিজ্ঞতা নিতে চান।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী উল্লেখ করেন, অনেক দিন ধরেই তাঁর ইচ্ছা শাকিব খানের একটি ভিন্নধর্মী সাক্ষাৎকার নেওয়ার, যা গতানুগতিক ধারার বাইরে হবে। একই সাথে এক দিনের জন্য হলেও ক্যামেরার পেছনে কাজ করার প্রবল আগ্রহ রয়েছে তাঁর।

১২০ মিনিটের দীর্ঘ এই পডকাস্টে দীঘি নিজের জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। তাঁকে নিয়ে তৈরি হওয়া বিভিন্ন কৌতূহল ও সমালোচনার সোজাসাপটা উত্তরও দেন তিনি। এই অনুষ্ঠানেই দীঘি জানান, ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

অনুষ্ঠানে প্রখ্যাত চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, মোস্তফা সরয়ার ফারুকী, রায়হান রাফী এবং অভিনয়শিল্পী জয়া আহসান, পূজা চেরী ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা আগে কখনো কোনো মাধ্যমে বলেননি। গতকাল রাতে পডকাস্টটি মাছরাঙা টিভিতে প্রচারিত হয়েছে।

জেএইচআর

Link copied!