ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ৭৮২

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৫:২৮ পিএম

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ৭৮২

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে, আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৮৯ জনে।

এর আগের দিন, রোববার , একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছিল যা বছরের মধ্যে একদিনে সর্বাধিক মৃত্যু।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান জ্বর দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, যে কোনো জ্বর দেখা দিলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু শনাক্ত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি আরও বলেন, একদিনে ডেঙ্গু রোগে ৯ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পর্যালোচনায় দেখা গেছে, তাদের মধ্যে ৭ জন হাসপাতাল ভর্তির দিনই মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এডিস মশা নিধনে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ না থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হবে।

জেএইচআর

Link copied!