ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৩:০৫ পিএম

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু 

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে সাতজন শিশুর মৃত্যুর ফলে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯৯০ জনের মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে।

হাম সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি, রোগী শনাক্তকরণ এবং প্রয়োজনীয় জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এএন

Link copied!