ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৫:২৫ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

দেশে শিশুদের মধ্যে হঠাৎ হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সাথে আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বর্তমান আপদকালীন সময়ে দেশের প্রতিটি হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় হাম প্রতিরোধে চলমান টিকাদান কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এই লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ মাঠ পর্যায়ের সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আগে থেকে অনুমোদিত অর্জিত ছুটি এবং নৈমিত্তিক ছুটি বাতিল ঘোষণা করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি শিশুদের মধ্যে হাম ও এর পাশাপাশি নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা ব্যবস্থাপনায় চাপ বাড়ছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে এবং চিকিৎসকদের কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেএইচআর

Link copied!