ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৪:২১ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৫ জন। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১১ জন।

এ ছাড়া গত এক দিনে ১৪১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১১ হাজার ৮৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৮০৬ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮০ হাজার ১৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৬২৩ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, গত এক দিনে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

এম জি

Link copied!