ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৯টি ভারতীয় গরু জব্দ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ০৭:৩১ পিএম

মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৯টি ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পার করে আনা অবৈধ ১৯টি ভারতীয় গরু এবং এগুলো পরিবহনে ব্যবহৃত ২টি পিকআপ ভ্যান জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন গামারী বাগানের সামনের পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) ও রাসেল আলম (৩৫)। জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

ওসি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ করেরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি পিকআপ ভর্তি ১৯টি অবৈধ গরুসহ ৪ জনকে হাতেনাতে আটক করে।

তিনি আরও জানান, জব্দকৃত গরুর বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে একটি চোরাচালান মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। সীমান্তে এ ধরনের অবৈধ অনিয়ম ও চোরাচালান রোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!