ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফুলবাড়ীতে শিয়ালের কামড়ে দুই নারী আহত, একজনের অবস্থা গুরুতর

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

জুন ৩০, ২০২৬, ০৭:৩৪ পিএম

ফুলবাড়ীতে শিয়ালের কামড়ে দুই নারী আহত, একজনের অবস্থা গুরুতর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক স্থানে শিয়ালের কামড়ে দুই নারী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত রোকেয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার সকালে ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকায় এ ঘটনাগুলো ঘটে। এসব ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন- ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা পাঠানটারী এলাকার মৃত আব্দুল গনির মেয়ে রোকেয়া খাতুন (৭০) এবং একই ইউনিয়নের চন্দ্রখানা এলাকার সন্তোষ চন্দ্র রায়ের স্ত্রী চন্দনা রানী (৩৯)।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে প্রতিদিনের মতো বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হন বৃদ্ধা রোকেয়া খাতুন। এ সময় হঠাৎ একটি শিয়াল তাঁর ওপর আক্রমণ চালায়। শিয়ালের কামড়ে তাঁর মুখমণ্ডল ও দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, আজ সকালে চন্দ্রখানা এলাকার বাসিন্দা চন্দনা রানী বাড়ির হাঁসকে খাবার দিতে গেলে আচমকা একটি শিয়াল তাঁর ওপর আক্রমণ করে কামড়ে দেয়। পরে তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিয়ালের আক্রমণে আহত দুই নারীর মধ্যে চন্দনা রানীকে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!