ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২২, ০৪:২৯ পিএম

সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন

ভ্যাটিকান সিটির সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। ৯৫ বছর বয়সী এই ধর্মযাজক অসুস্থ ছিলেন কিছুদিন ধরে। সম্প্রতি তার অসুস্থতার খবর জানিয়ে প্রার্থনার আহ্বান জানান বর্তমান পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকান কর্তৃপক্ষ এক ঘোষণায় ষোড়শ বেনেডিক্টের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, শনিবার (৩১ ডিসেম্বর) মাতের ইকলেসিয়ে মনেস্ট্রিতে মারা যান তিনি। ২০১৩ সালের আগ পর্যন্ত তিনি আট বছর ক্যাথলিক চার্চের প্রধান ও একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের নেতৃত্ব দেন। বয়সের কারণে স্বেচ্ছায় ইস্তফা দেন। এরপর পোপ ফ্রান্সিস তার স্থলাভিষিক্ত হন।

গত বুধবার (২৮ ডিসেম্বর) তার অসুস্থতার খবর জানার বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে অনুসারীদের প্রতি তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

জার্মান নাগরিক জোসেফ রেটজিঙ্গার ২০০৫ সালের ১৯ এপ্রিল কার্ডিনাল থেকে ষোড়শ বেনেডিক্ট নামে পোপ নির্বাচিত হন। দায়িত্বগ্রহণের পরপরই তিনি তার পূর্বসূরি জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ায় সভাপতিত্ব করেন।

পোপ হওয়ার পর মাত্র আট বছরের মাথায় ৮৫ বছর বয়সে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তিনি। এত কম সময়ের মধ্যে বেনেডিক্টের পদত্যাগের সিদ্ধান্ত বিশ্বজুড়ে ক্যাথলিকদের অবাক করে দেয়।

বেনেডিক্টের পদত্যাগের ঘটনা ক্যাথলিক ইতিহাসে তার আগের ৬০০ বছরের মধ্যে প্রথম। বেনেডিক্টের পদত্যাগের আগে ১৪১৫ সালে পদত্যাগ করেছিলেন পোপ সপ্তম গ্রেগরি।

টিএইচ

Link copied!