ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবারো হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৩:৩১ পিএম

আবারো হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে  রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মাহাথিরের একজন মুখপাত্র বিবৃতিতে জানান, তিনি কোনো একটি ইনফেকশনে ভুগছেন। তবে কী ধরনের ইনফেকশন তা প্রকাশ করা হয়নি। 

মঙ্গলবার সাবেক এই প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানান, সংক্রমণে আক্রান্ত মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঠিক কী সংক্রমণে আক্রান্ত মাহাথির, এ বিষয়ে কিছু জানাননি তার মুখপাত্র।

৯৮ বছর বয়সী মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। ১৯৮৯ সালে একবার ও ২০০৬ সালে দু‍‍`বার হৃদ্‌রোগে আক্রান্ত হন এই প্রবীণ নেতা। ২০২১ ও ২০২২ সালেও হৃদরোগের জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাইপাস সার্জারিও রয়েছে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফেরেন। তবে ২০২০ সালে সেই প্রশাসন অন্তর্দ্বন্দ্বের কারণে ভেঙে পড়ে।

বিআরইউ

Link copied!