ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১২, ২০২৪, ১০:২৯ এএম

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৭ জনের

ভারতের বিহার রাজ্যের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে ৩ নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। স্বভাবতই শিবের মাথায় জল ঢালতে রোববার রাত থেকে বহু মানুষ আসেন বিহারের জেহানাবাদ জেলার সিদ্ধেশ্বর নাথ মন্দিরে। বিহারসহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এই মন্দিরে। সেখানে হুড়োহুড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরাও। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।

স্থানীয় এসডিও জানিয়েছেন, মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

ইএইচ

Link copied!