ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে আরএসএসের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৪, ০৩:৪৭ পিএম

দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে আরএসএসের মিছিল

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার পর দিল্লির চাণক্যপুরী থানার তিন মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়েছে।

বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন।

তবে তাদেরকে শেষ পর্যন্ত দূতাবাস অবধি যেতে দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট না। কারণ রাস্তায় ব্যারিকেড আছে। তাই তারা এক এখন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। প্ল্যাকার্ডে- ‘বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন!, ‘বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুমবাজি বন্ধ করো! সেভ বাংলাদেশি হিন্দুজ” এমন বেশ কিছু স্লোগান দেখা যাচ্ছে।

বিআরইউ

Link copied!