ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:২৭ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় সময় গতকাল সোমবার তাকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় বলে জানিয়েছে তার কার্যালয়।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য আজ (সোমবার) বিকেলে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ‘উদ্বেগজনক’ নয় এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এ ছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনাম হয়েছিলেন ক্লিনটন। তখন তিনি নিজেই জানিয়েছিলেন, তার করোনার উপসর্গগুলো ছিল মাঝারি।‘করোনার টিকা এবং টিকার বুস্টার ডোজ নিয়ে তিনি কৃতজ্ঞ বলেও উল্লেখ করেছিলেন।

ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। পুরো নাম বিল জেফারসন ক্লিনটন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আরকানসাসের এই শীর্ষ ডেমোক্র্যাট নেতার জন্ম ১৯৪৬ সালের ১৯ আগস্ট। যৌবনে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই মার্কিন রাজনীতিক ১৯৭৬ সাল থেকে ’৭৮ সাল পর্যন্ত আরকানসাসের অ্যাটর্নি জেনারেল ছিলেন; তারপর ’৭৯ সালে মাত্র ৩১ বছর বয়সে সেই অঙ্গরাজ্যের গভর্নর হন। এই পদে তিনি ছিলেন ১৯৯২ সাল পর্যন্ত। তারপর ওই বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন ক্লিনটন এবং প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী জর্জ এইচ ডব্লিউ বুশকে পরাজিত করেন। ১৯৯৩ সালের ২০ জানুয়ারি থেকে ২০০১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি।

বিআরইউ

Link copied!