ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রুশ ড্রোনের আকাশসীমা লঙ্ঘন, ধ্বংস করল পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:৩৩ পিএম

রুশ ড্রোনের আকাশসীমা লঙ্ঘন, ধ্বংস করল পোল্যান্ড

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলার সময় সীমান্ত সংলগ্ন পোলিশ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার ড্রোন ধ্বংসের দাবি করেছে ওয়ারশ। মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। 

পোল্যান্ডের সামরিক কমান্ডের বিবৃতিতে বলা হয়, আমাদের নিজস্ব ও ন্যাটো  আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা রাশিয়ার ড্রোন সদৃশ বস্তু চিহ্নিত ও ধ্বংসের অভিযান জারি আছে। ভূপাতিত বস্তু খুঁজতে সেনা সদস্যরা মাঠে আছেন। পোডলাস্কি, মাযোউইকি এবং লাবলিন অঞ্চল হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে উল্লেখ করে স্থানীয় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পোলিশ সেনাবাহিনী। 

যে কোনও ঘটনায় তাৎক্ষণিক জবাবের প্রস্তুতি আছে জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

পোলিশ প্রতিরক্ষামন্ত্রী লাডিসল কোজিনিয়াক-কামিসয জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ বস্তুর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার  করেছে পোলিশ বিমান এবং তারা ন্যাটো কমান্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। পোলিশ কর্তৃপক্ষ ওই হামলার পর রাজধানী ওয়ারশতে অবস্থিত চোপিন এয়ারপোর্টসহ দেশের চারটি বিমানবন্দর বন্ধ রেখেছে বলে জানিয়েছে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে পোল্যান্ডের কোনও কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেননি।

এদিকে, রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া  জাপাদ’ ঘিরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বেলারুশ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। একই কারণে লিথুয়ানিয়া জানিয়েছে, তারা বেলারুশ ও রাশিয়ার সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে। ইউক্রেনে হামলার সময় আকাশসীমা লঙ্ঘন, রুশ ড্রোন ধ্বংস করল পোল্যান্ড। 

জেআই/জেএইচআর

Link copied!