ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

রয়টার্স

রয়টার্স

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০২:০৭ পিএম

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে পারেন। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার জেন-জি বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিক্ষোভকারীরা পার্লামেন্ট, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে অগ্নিসংযোগ চালায়। এরপর বুধবার আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামে সেনাবাহিনী।

দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন তা নির্ধারণের জন্য জেন-জি বিক্ষোভকারীরা, সেনাবাহিনী এবং প্রেসিডেন্টের মধ্যে বুধবার থেকেই আলোচনা শুরু হয়। এ আলোচনায় বিক্ষোভকারীরা কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র বালেন শাহ এবং নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছিলেন।

তবে বালেন শাহ তার নাম প্রত্যাহার করেছেন। পরে আলোচনায় উঠে আসে নেপালের বিদ্যুৎ সংকট সমাধানকারী প্রকৌশলী কুল মান ঘিসিং-এর নামও।

এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কার নাম ঘোষণা করা হয়নি। সূত্র জানিয়েছে, জেন-জি বিক্ষোভকারীদের মধ্যেই প্রধানের নাম নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।

এক সংবিধান বিশেষজ্ঞ নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে বলেন, “সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হবে। জেন-জি বিক্ষোভকারীরা তাকে চান। আজই এটি হতে পারে।”

আলোচনায় জড়িত জেন-জি সূত্র জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের পর কার্কির নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

প্রেসিডেন্টের কার্যালয় এবং সেনাবাহিনীর মুখপাত্র রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো জবাব দেননি।

ইএইচ

Link copied!