ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেপালের অন্তর্বর্তী সরকারে নিয়োগ পেলেন ৩ নতুন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৫৪ পিএম

নেপালের অন্তর্বর্তী সরকারে নিয়োগ পেলেন ৩ নতুন মন্ত্রী

নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে তিনজন নতুন মন্ত্রী নিয়োগ পেয়েছেন। নতুন মন্ত্রীরা হলেন কুলমান ঘিসিং, রামেশ্বর খানাল ও ওম প্রকাশ আরইয়াল।

কুলমান ঘিসিং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত হয়েছেন, রামেশ্বর খানালকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের, এবং ওম প্রকাশ আরইয়াল এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করবেন।

সোমবার নেপালের সাবেক প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ করান।

গত সপ্তাহে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন জি) নজিরবিহীন আন্দোলনের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার পতিত হয়। এই আন্দোলনে ৭২ জন নিহত ও কয়েক শতাধিক আহত হন। এরপর ১২ সেপ্টেম্বর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সুশীলা কার্কি।

২০১৬-২০১৭ সালে নেপালের প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। অবসর নেওয়ার পর তিনি দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে জনমত তৈরি করেছেন। অভ্যুত্থানের পর আন্দোলনকারীরাও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার নেতৃত্বকে সমর্থন জানায়।

সুশীলা কার্কি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে নেপালে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের তত্ত্বাবধানে থাকবে অন্তর্বর্তী সরকার।

রোববার নতুন মন্ত্রিদের নিয়োগ উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব আমি নিজে বেছে নিইনি। আন্দোলনকারীরা মনে করেছেন, আমার ওপর এই দায়িত্ব অর্পণ করা উচিত। আমরা মাত্র ছয় মাসের জন্য আছি, এই সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব।”

ইএইচ

Link copied!