ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের শীর্ষ ধনী দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:০৭ পিএম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের শীর্ষ ধনী দেশ

পৃথিবীর বিভিন্ন দেশ ইতিমধ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বিশ্বের শীর্ষ ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল সংসদীয় কমিশনকে জানিয়েছেন, চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে লুক্সেমবার্গ।

মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন। 

চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামসহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তখন লুক্সেমবার্গ এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে। এর আগে এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল।

অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম এবং যুক্তরাজ্যও শর্তসাপেক্ষে বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ৭৫ শতাংশ সদস্য দেশ অর্থাৎ প্রায় ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে।

জেএইচআর

Link copied!