ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুদ্ধ শেষ বলাই সেই ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১১:৩১ এএম

যুদ্ধ শেষ বলাই সেই ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হলেন

ফিলিস্তিনের গাজা নগরীতে তীব্র সংঘর্ষে নিহত হয়েছেন ২৮ বছর বয়সী সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি।

ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যে এই ঘটনা ঘটেছে।

সালেহ স্থানীয় সশস্ত্র গোষ্ঠী এবং হামাসের মধ্যে চলমান উত্তেজনা কভার করছিলেন।

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার সাবরা এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনী এবং প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।

সালেহ সংবাদ সংগ্রহের সময় মধ্যবর্তী স্থানে পড়ার কারণে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পরে তার মরদেহ একটি হাসপাতালের পাশে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি সাংবাদিক পরিচয়পত্র এবং ‘সংবাদমাধ্যম’ লেখা জ্যাকেট পরেছিলেন। সংঘর্ষ শুরুর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানায়, দুগমুশ গোত্র দীর্ঘদিন ধরে হামাস প্রশাসনের বাইরে থেকে নিজস্ব সশস্ত্র কার্যক্রম চালিয়ে আসছে।

সম্প্রতি গাজায় ফেরত আসা বাস্তুচ্যুতদের ওপর হামলার প্রমাণ মেলে, তার পর হামাস অভিযানে নামে।

এই অভিযান চলাকালীন সংঘর্ষ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। হামাস জানিয়েছে, তারা গাজায় নিরাপত্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং প্রতিরোধ আন্দোলনের বাইরে কেউ অস্ত্র ধরলে কঠোর ব্যবস্থা নেবে।

সালেহ আলজাফারাওয়ি গাজার পরিচিত সাংবাদিক ছিলেন। তিনি উপত্যকার সংঘর্ষ, মানবিক সংকট এবং ইসরায়েলি হামলার দৃশ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরতেন।

তার কাজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রচারিত হয়েছে। সম্প্রতি আল–জাজিরার এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজেও একজন বাস্তুচ্যুত এবং গাজার উত্তরে বাড়িঘর হারিয়ে দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছেন।

এই অভিজ্ঞতাই তাকে গাজার ভেতরের বাস্তবতা ক্যামেরায় তুলে ধরতে প্রেরণা দিয়েছে।

জেএইচআর

Link copied!