ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ১২:৩৯ পিএম

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলায় নিহত ৯

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক কেন্দ্র জোহানেসবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি পানশালায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মালিকসহ অন্তত ৯ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে।

বেকার্সদাল পুলিশ জানায়, রাত ১টার দিকে একটি সাদা মাইক্রোবাস এবং একটি রুপালি রঙের ব্যক্তিগত গাড়িতে করে ১২ জনের একটি সশস্ত্র দল পানশালাটির সামনে আসে। তারা গাড়ি থেকে নেমেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে। হামলাকারীরা খুব অল্প সময় সেখানে অবস্থান করলেও সেই সময়ের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটায়। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এসএবিসি জানিয়েছে, মূল হামলার ঘটনাটি পানশালার বাইরের সড়কে সংঘটিত হয়েছে।

গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ফ্রেড কেকানা গণমাধ্যমকে জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং অপরাধ ব্যবস্থাপনা টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

হামলায় আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক বছরগুলোতে পানশালা ও জনাকীর্ণ স্থানে এ ধরনের বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

জেএইচআর

Link copied!