ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ইরানে বিক্ষোভকারীদের দমন-পীড়নের জেরে হামলার কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১০:১৮ এএম

ইরানে বিক্ষোভকারীদের দমন-পীড়নের জেরে হামলার কথা ভাবছেন ট্রাম্প

ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের জেরে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে সিরিয়াসলি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে কীভাবে হামলা চালানো যায়, তা নিয়ে বিভিন্ন বিকল্প তার সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে ইরানের শাসকগোষ্ঠী অর্থনৈতিক দুরাবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দমন করতে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তার জবাবে হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্টের সামনে বিভিন্ন ধরনের বিকল্প তুলে ধরা হয়েছে। এর মধ্যে তেহরানে সামরিক স্থাপনা নয়- এমন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনাও রয়েছে। সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউজ ট্রাম্পের সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলোর দিকেই ইঙ্গিত করেছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ইরান এমন এক স্বাধীনতার মুখোমুখি হচ্ছে, যা হয়তো তারা আগে কখনো দেখেনি। যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত!!!

ইরানে বিক্ষোভ শুরু হয় গত ডিসেম্বরের শেষ দিকে, অর্থনৈতিক মন্দা কেন্দ্র করে। সময়ের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে ও আকারে বড় হয়। অনেক ইরানি দেশটির কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে মৌলিক পরিবর্তনের দাবি তুলেছেন।

এএন

Link copied!