ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ১১:১৬ এএম

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তকে ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে, যখন দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ টানা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। খবর বিবিসির।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তবে ইরানের সঙ্গে ব্যবসা বলতে ঠিক কোন ধরনের লেনদেন বোঝানো হচ্ছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।

এই নতুন শুল্ক ঘোষণার আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার বলেন, বিমান হামলাসহ বিভিন্ন সামরিক বিকল্প এখনো ‘টেবিলে রয়েছে।’

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যে কোনো দেশ ব্যবসা করলে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

তিনি আরো যোগ করেন, এই আদেশ চূড়ান্ত ও অপরিবর্তনীয়।

তবে হোয়াইট হাউস এখনো এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি; বিশেষ করে কোন কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

এএন

Link copied!