ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে আইনপ্রণেতাসহ ১৫ আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ১০:৩৩ এএম

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে আইনপ্রণেতাসহ ১৫ আরোহীর মৃত্যু
সংগৃহীত ছবি

উত্তর কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী একজন আইনপ্রণেতাসহ ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা 'সাতেনা' এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। 

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের 'বিচক্রাফট ১৯০০' মডেলের উড়োজাহাজটি এক প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েছে। ইতিমধ্যে পার্বত্য অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উড়োজাহাজের যাত্রীদের তালিকায় দেশটির আইনপ্রণেতা দিও কুইনতেরো আমায়া এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোর নাম রয়েছে। সাতেনা কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় ১২:০৫ মিনিটে (১৭:০৫ জিএমটি) ভেনেজুয়েলা সীমান্তবর্তী ওকানা শহরে অবতরণের কথা ছিল ফ্লাইট 'এনএসই ৮৮৪৯'-এর। তবে অবতরণের ঠিক ১১ মিনিট আগে উড়োজাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উড়োজাহাজটি কুকুতা শহর থেকে ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু নিয়ে ওকানার উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুই শহরের দূরত্ব ছিল প্রায় ১০০ কিলোমিটার। উড়োজাহাজটির নিখোঁজের খবর পাওয়ার পরপরই পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী এই উদ্ধার অভিযানে সরাসরি সহযোগিতা করছে। 

এএন

Link copied!