ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে আরও দুই যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ এক ক্রু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ০৯:৩২ এএম

যুক্তরাষ্ট্রে আরও দুই যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ এক ক্রু

একই দিনে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে মার্কিন বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ওই বিমানে থাকা দুজন ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা।

এদিকে প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে যুক্তরাষ্ট্রের এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এই বিমানটি মূলত ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে অত্যন্ত কার্যকর। ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালিতে কোনো অভিযান চালাতে গিয়ে এটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এই বিমানের একমাত্র পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি অবহিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ বিমানের উদ্ধারকৃত ক্রুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে কর্মরত নিখোঁজ ক্রুর বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট ও একজন অস্ত্র সিস্টেম অফিসার থাকেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা বিশ্বরাজনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিমান বিধ্বস্তের ঘটনা দুই দেশের সামরিক সংঘাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

জেএইচআর

Link copied!