ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভূমধ্যসাগরে নৌযান ডুবে নিখোঁজ ৭০, বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ১২:০৪ পিএম

ভূমধ্যসাগরে নৌযান ডুবে নিখোঁজ ৭০, বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। ইতালির কোস্টগার্ড বাহিনী ডুবে যাওয়া নৌযান থেকে বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২ জনের মরদেহ।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক।

উদ্ধারপ্রাপ্তরা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে নৌযানটি ডুবে যায়। ঘটনাস্থলটি ছিল লিবিয়ার নিয়ন্ত্রিত সার্চ অ্যান্ড রেসকিউ (SAR) জোনে।

জার্মান সংস্থা সি-ওয়াচ দুর্ঘটনার পর আকাশপথে নজরদারি চালিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। তাদের ধারণকৃত ছবি ও ভিডিওতে দেখা গেছে, উল্টে যাওয়া কাঠের নৌযানের ওপর আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছেন কয়েকজন যাত্রী।

ইতালীয় এনজিও মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান জানায়, নৌযানটি লিবিয়ার তাজাউরা উপকূল থেকে যাত্রা শুরু করেছিল। এতে মোট ১০৫ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল।

উদ্ধার হওয়া জীবিতদের এবং মরদেহ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মানবাধিকার সংগঠনগুলো ইউরোপীয় দেশগুলোর প্রতি নিরাপদ অভিবাসন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসনপ্রত্যাশীদের কাছে ভূমধ্যসাগর একটি বহুল ব্যবহৃত রুট হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই সাগর পাড়ি দিতে গিয়ে শত শত মানুষ নিখোঁজ হয়েছেন।

এএন

Link copied!