ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ১০:০৮ এএম

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান
সংগৃহীত ছবি

উত্তর আরব সাগরে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনের বরাতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনী। পরে সেখান থেকে নাবিকদের উদ্ধার করে নিরাপদে করাচিতে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে উদ্ধার হওয়া নাবিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে জাহাজটি বিপদে পড়েছিল বা সাহায্য চেয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসাসেবার আওতায় আনা হয়েছে।

এএন

Link copied!