ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ০৭:৩২ পিএম

ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি চীন ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে এর জন্য বেইজিংকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে—এ তথ্য সত্য প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে এবং চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তিনটি ভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। এই সম্ভাব্য পদক্ষেপকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার কৌশলগত সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর সহায়তায় দেশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম পুনরায় সক্রিয় বা মজুদ বাড়াতে পারে।

এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

এম জি

Link copied!