ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এরদোগান

নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করা হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৫৬ পিএম

নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করা হবে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত নিয়ে হোলি খেলছেন এবং ঘৃণা ছড়াচ্ছেন, তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে  যুদ্ধের মতো পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক।

এরদোগান বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে এর মূল্য দিতে হবে। আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে। তুরস্ক যেভাবে কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিতে পারে।

তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে।

এরদোগান উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত, তাহলে এমন পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো। 

এরদোগান অভিযোগ করে বলেন, ইসরায়েলকে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়েও ইসরায়েল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

এম জি
 

Link copied!