ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৮:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি, যাদের উভয়ের বয়সই ২৭ বছর। গত ১৬ এপ্রিল থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, জামিল লিমন ভূগোল ও পরিবেশ বিভাগে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণারত ছিলেন। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসন এলাকা ও একাডেমিক ভবনে তাদের সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তাদের ফোন ও যোগাযোগ বন্ধ থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নিখোঁজ হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় যখন তাদের এক পারিবারিক বন্ধু স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। বর্তমানে স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় তাদের খুঁজে বের করতে কাজ করছে। ইতোমধ্যে তাদের নাম অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নিখোঁজ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুই শিক্ষার্থী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হেফাজতে নেই। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত তথ্য গোপন রাখলেও কারও কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত জানানোর অনুরোধ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

জেএইচআর

Link copied!