ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৫৮ পিএম

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে তেহরানের পাঠানো নতুন শান্তি প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় সোমবার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর ট্রাম্পের এমন অবস্থানের কথা জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সূত্রমতে, ইরানের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবে প্রথমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এই শর্তে দুই পক্ষ একমত হলে পরবর্তী ধাপে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তবে বর্তমান প্রস্তাবে পারমাণবিক বিষয়টিকে সরাসরি বা অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত না করায় ট্রাম্প প্রশাসন সন্তুষ্ট হতে পারেনি। মূলত পারমাণবিক ইস্যুটি আলোচনার শুরুতে না থাকায় ট্রাম্প এই প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরানের নীতি-নির্ধারকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ রয়েছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। তেহরানের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত কার কাছ থেকে আসবে, সে বিষয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যানের পর ওয়াশিংটন পরবর্তী কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে হোয়াইট হাউজ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

উল্লেখ্য যে, গত ৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চলায় বর্তমানে হামলা ও পাল্টা হামলা বন্ধ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি জনসম্মুখে জানিয়েছেন যে, ইরানে পুনরায় বড় ধরনের সামরিক অভিযান চালানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তাঁদের নেই। তবে আলোচনার টেবিল কোন দিকে মোড় নেবে, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

জেএইচআর

Link copied!