ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ০৩:২৪ পিএম

৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রশাসন অবশেষে ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে। গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা তাদের ওয়েবসাইট হালনাগাদ করে জানায়, এসব দেশের চিকিৎসকদের ভিসা, কাজের অনুমতি ও অন্যান্য অভিবাসন আবেদন আর স্থগিত রাখা হবে না।

এর আগে এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ডসহ সব ধরনের প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কর্মরত চিকিৎসকদের প্রায় এক-চতুর্থাংশই বিদেশি নাগরিক, ফলে এই সিদ্ধান্ত স্বাস্থ্যখাতে বড় প্রভাব ফেলে।

নিষেধাজ্ঞার কারণে অনেক হাসপাতাল বিদেশি চিকিৎসকদের বাধ্য হয়ে ছুটিতে পাঠায়, যার ফলে চিকিৎসাসেবায় ঘাটতির আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভেনেজুয়েলার চিকিৎসকেরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন।

একই সঙ্গে, যুক্তরাষ্ট্রে অবস্থান করেও বহু চিকিৎসক আইনি জটিলতায় পড়েন। এই পরিস্থিতিতে কয়েকটি মার্কিন চিকিৎসক সংগঠন সরকারের কাছে নীতিমালা পরিবর্তনের আহ্বান জানিয়ে চিঠি দেয় এবং বিষয়টিকে জাতীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করে।

তবে বিশেষজ্ঞদের মতে, নতুন এই সুবিধা আপাতত কেবল যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য। বর্তমানে যারা দেশের বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রবেশসংক্রান্ত আগের নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এম জি

Link copied!