ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৫, ২০২৬, ০৯:৫৯ পিএম

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় প্রধানমন্ত্রী ইলি বোলোয়ানের নেতৃত্বাধীন সরকার পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়েছে।

মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে বোলোয়ান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটি পাস হয়। এতে মোট ২৮১ জন আইনপ্রণেতা প্রস্তাবের পক্ষে ভোট দেন।

ভোটের আগে অনুষ্ঠিত বিতর্কে প্রধানমন্ত্রী ইলি বোলোয়ান এই অনাস্থা প্রস্তাবকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, দেশ যখন একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন সরকারের পরিবর্তে ঐক্যবদ্ধভাবে সমস্যাগুলো মোকাবিলা করা উচিত।

এই প্রস্তাব পাসে প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দলটি অ্যালায়েন্স ফর দ্য ইউনিয়ন অফ রোমানিয়ানস (এইউআর) এর সঙ্গে মিলিতভাবে গত সপ্তাহেই সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার ঘোষণা দিয়েছিল।

প্রধানমন্ত্রী বোলোয়ান পিএসডিকে সমালোচনা করে বলেন, তারা কোনো বিকল্প শাসন পরিকল্পনা উপস্থাপন না করেই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এম জি

Link copied!