ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পশ্চিমবঙ্গের ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে টেনেহিঁচড়ে হেনস্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১০, ২০২৬, ০৫:০১ পিএম

পশ্চিমবঙ্গের ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে টেনেহিঁচড়ে হেনস্তা

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের জেরে এক পরোটা বিক্রেতাকে ঘিরে হেনস্তার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ঘটনায় চলন্ত ট্রেনে রাজু নামের ওই বিক্রেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দৃশ্য দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি ট্রেনের ভেতর তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এ সময় তার পরনের টি-শার্টও খুলে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাকে ট্রেন থেকে নামিয়ে নির্দিষ্ট একটি স্লোগান দিতে চাপ দেওয়া হয়। ঘটনাটিকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন শুভ কর্মকার নামের এক ব্যক্তি। পরবর্তীতে আরও কিছু ফুটেজে দেখা যায়, হেনস্তার পর রাজুকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়েছে।

অভিযোগে বলা হচ্ছে, হামলাকারীরা রাজুর বিরুদ্ধে মন্দির এলাকায় বসে আমিষ খাবার গ্রহণ এবং রাজনৈতিকভাবে ভিন্ন মত প্রকাশের অভিযোগ তোলে। এ নিয়ে তাকে নির্দিষ্ট রাজনৈতিক স্লোগান দিতে চাপ দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

এর আগে এক ভিডিওতে রাজুকে স্লোগান দিতে অস্বীকৃতি জানাতে দেখা যায় এবং পরে তিনি ভিন্ন স্লোগান দেন, যা নিয়ে তাকে রাজনৈতিকভাবে একটি দলের সমর্থক হিসেবে চিহ্নিত করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাজু মূলত রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন। তবে তিনি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন বলে দাবি করা হয়। এরপর থেকেই তাকে লক্ষ্য করে হুমকি ও চাপের অভিযোগ ওঠে।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ভিডিওটি নিয়ে সমালোচনা ও নিন্দা জানাচ্ছেন অনেকেই।

এএন

Link copied!