ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মালবাহী ট্রেনের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১১, ২০২৬, ০৪:৩৮ পিএম

মালবাহী ট্রেনের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ল্যারেডো শহরে একটি মালবাহী ট্রেনের বক্সকার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ল্যারেডোর একটি রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ইউনিয়ন প্যাসিফিকের একটি ট্রেনের ভেতর মরদেহগুলো পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ল্যারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা হোসে এস্পিনোজা।

তিনি জানান, রেল ইয়ার্ডটি সান আন্তোনিও শহর থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে অবস্থিত। নিয়মিত পরিদর্শনের সময় ট্রেনের বক্সকারের ভেতরে মরদেহগুলো দেখতে পান এক কর্মচারী। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম কেজিএনএসকে ল্যারেডো পুলিশের মুখপাত্র জো বায়েজা বলেন, নিহতদের পরিচয়, মৃত্যুর কারণ কিংবা কী পরিস্থিতিতে তারা সেখানে ছিলেন- এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে রেলপথ পরিচালনা করে ইউনিয়ন প্যাসিফিক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মেক্সিকোতে প্রবেশকারী সব রেল সংযোগে সেবা দেওয়া একমাত্র রেল কোম্পানি এটি।

ঘটনার পর এক বিবৃতিতে ইউনিয়ন প্যাসিফিক জানায়, এ ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। পাশাপাশি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

ল্যারেডো টেক্সাসের গুরুত্বপূর্ণ স্থলবন্দরনির্ভর বাণিজ্য কেন্দ্রগুলোর একটি। টেক্সাস কম্পট্রোলার অব পাবলিক অ্যাকাউন্টসের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, রাজ্যের স্থলবন্দরভিত্তিক মোট বাণিজ্যের প্রায় ৬২ শতাংশই এই শহরের মাধ্যমে পরিচালিত হয়, যার আর্থিক মূল্য প্রায় ৩৪০ বিলিয়ন ডলার।

সূত্র: সিএনএন

এএন

Link copied!