ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টরন্টোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণী লেডি বাইকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৬, ০৭:০৫ পিএম

টরন্টোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণী লেডি বাইকার

কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরের স্কারবোরো এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক তরুণী লেডি বাইকারের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকালে বার্চমাউন্ট রোড এবং ম্যাকনিকল অ্যাভিনিউ এলাকায় একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় ২৯ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তরুণী অন্টারিওর মারখাম এলাকার বাসিন্দা ছিলেন বলে শনাক্ত করা হয়েছে।

দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটি একটি ‘ডজ ক্যারাভান’ বলে চিহ্নিত করা হয়েছে। গাড়িটির চালক ৭৯ বছর বয়সী এক নারী। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলেই অবস্থান করছিলেন এবং তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করছেন।

তদন্তের কারণে দুর্ঘটনার দিন ওই সড়কের নির্দিষ্ট অংশ বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরে দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

টরন্টো পুলিশ এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনার সময় উপস্থিত কোনো প্রত্যক্ষদর্শী বা কারও ড্যাশক্যামে দুর্ঘটনার দৃশ্য রেকর্ড থাকলে, তা দিয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!