ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রেমিকের সঙ্গে নতুন জীবন গড়তে বাবার বাড়িতে ডাকাতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৯:২০ পিএম

প্রেমিকের সঙ্গে নতুন জীবন গড়তে বাবার বাড়িতে ডাকাতির অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে প্রেমিককে সহযোগিতা করে বাবার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, পরিবারের অমতে সম্পর্কের কারণে প্রেমিকের সঙ্গে পালিয়ে নতুন জীবন শুরু করতেই এ পরিকল্পনা করা হয়েছিল।

এ ঘটনায় ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা, তার প্রেমিক আরশাদ ওয়ারসিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে ভোরে মুরাদাবাদের এক পিতল ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে তারা পালিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসিটিভির ডিভিআরও নিয়ে যায়, যাতে কোনো প্রমাণ না থাকে।

ঘটনার সময় বাড়িতে ব্যবসায়ী মোহাম্মদ ইমরান, তার স্ত্রী এবং সন্তানরা উপস্থিত ছিলেন। ডাকাতির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে এবং কয়েকটি বিশেষ টিম গঠন করা হয়।

তদন্তে বেরিয়ে আসে, ব্যবসায়ীর মেয়ে আরিবার সঙ্গে দীর্ঘদিন ধরে আরশাদ ওয়ারসির প্রেমের সম্পর্ক ছিল। ভিন্ন সম্প্রদায়ের হওয়ায় পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। এরপর তারা বাড়ির অর্থ লুট করে অন্যত্র গিয়ে বসবাসের পরিকল্পনা করেন বলে পুলিশের দাবি।

পুলিশ জানায়, আরিবা প্রেমিককে বাড়িতে রাখা টাকার তথ্য দেন। এমনকি ঘটনার এক মাস আগে বাড়ির প্রধান ফটকের চাবিও তার হাতে তুলে দেন। ডাকাতির রাতে ভেতর থেকে ডিজিটাল লক খুলে দিয়ে তিনি দুর্বৃত্তদের প্রবেশে সহায়তা করেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযানে পুলিশ ৪৭ লাখ ২৪ হাজার রুপি নগদ অর্থ, কয়েকটি আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন ও দুটি গাড়ি উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার না হওয়া অর্থ ও অলঙ্কার উদ্ধারে অভিযান চলছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

জেএইচআর

Link copied!