ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারতে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু ৯ ঘণ্টা পর জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২৬, ১২:০২ পিএম

ভারতে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু ৯ ঘণ্টা পর জীবিত উদ্ধার

ভারতে একটি গভীর ও সরু নলকূপে পড়ে যাওয়া চার বছরের এক শিশুকে দীর্ঘ ৯ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, গুরকরণ সিং নামের ওই শিশুটি প্রায় ২০ থেকে ৩০ ফুট গভীর একটি গর্তে আটকা পড়েছিল।

ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর জেলায়। শিশুটি তার বাড়ির কাছে খেলা করার সময় সম্প্রতি খনন করা ওই গভীর নলকূপের খোলা মুখে পড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও একাধিক উদ্ধারকারী সংস্থা। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় টানা ৯ ঘণ্টা ধরে চলে এই উদ্ধার অভিযান। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে শিশুটিকে জীবিত ও নিরাপদ অবস্থায় বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

উদ্ধারকারী দল রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে শিশুটিকে গর্ত থেকে বের করে আনে। উদ্ধারের পর এনডিআরএফ-এর এক সদস্য শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় তার মুখে কাদা-মাটি লেগে থাকলেও শারীরিকভাবে তাকে স্থিতিশীল দেখা গেছে।

উদ্ধারের পরপরই তাৎক্ষণিক জরুরি চিকিৎসার জন্য শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সফলভাবে শিশুটিকে ফিরে পেয়ে তার পরিবার ও গ্রামবাসী এনডিআরএফ কর্মীসহ সকল উদ্ধারকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেএইচআর

Link copied!