ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেদের ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা তাইওয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৩:৫৩ পিএম

ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেদের ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা তাইওয়ানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে স্বাধীনতার বিষয়ে সতর্ক করার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তাইওয়ান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান কোনোভাবেই চীন-এর অংশ নয়; বরং এটি একটি স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র।

শনিবার দেওয়া এক বিবৃতিতে তাইপে জানায়, তাদের রাষ্ট্রীয় অবস্থান বহুদিন ধরেই পরিষ্কার এবং আন্তর্জাতিক মহলেও তা তুলে ধরা হচ্ছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা ও অস্ত্র সহযোগিতাকে আঞ্চলিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেছে তারা।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের অস্ত্র সহায়তা শুধু দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা নয়, বরং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য হুমকি মোকাবিলারও একটি কৌশলগত উদ্যোগ।

এর আগে বেইজিং সফর শেষে মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার বিষয়ে সতর্ক করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের পর দেওয়া ওই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করে।

অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে আগেই বলেছিলেন, তাইওয়ানকে আলাদা করে স্বাধীনতা ঘোষণা করতে হবে না, কারণ দেশটি নিজেদের আগেই স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।

তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটন, বেইজিং ও তাইপের সাম্প্রতিক অবস্থানকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: আল আরাবিয়া

এএন

Link copied!