ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬
রয়টার্স

যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল ও হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০৯:০২ পিএম

যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল ও হিজবুল্লাহ

কয়েক ঘণ্টার তীব্র হামলা পাল্টা হামলার পর ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যা আজ শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। একটি সূত্রের দাবি, এই সমঝোতা যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে।

অন্যদিকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, চুক্তি বাস্তবায়নে কাতার, যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

তবে শুক্রবার বিকেলে এক ব্রিফিংয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্স (IDF) এর একজন মুখপাত্র যুদ্ধবিরতির বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সেই অবস্থান বহাল থাকবে।

এদিকে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, হিজবুল্লাহ যদি আবার ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে পরিস্থিতি পুনরায় যুদ্ধাবস্থায় ফিরে যাবে।

ওই কর্মকর্তা আরও জানান, দক্ষিণ লেবাননের যে অঞ্চলগুলো বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে সেনারা অবস্থান অব্যাহত রাখবে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

এম জি

Link copied!