ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

হানিমুনের ছবি প্রকাশ করে ভক্তদের ভালোবাসায় ভাসছেন অভিনেত্রী নীলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুন ১৭, ২০২৬, ০৪:৪১ পিএম

হানিমুনের ছবি প্রকাশ করে ভক্তদের ভালোবাসায় ভাসছেন অভিনেত্রী নীলা

ছোটপর্দায় এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা তাঁর স্বামীর সাথে হানিমুনের বেশ কিছু সুন্দর ও বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করেছেন। ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেন ও ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে দীর্ঘ সাত বছরের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। বিয়ের পরপরই কাজের ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমার জন্য সময় বের করতে না পারলেও সম্প্রতি এই তারকা দম্পতি ছুটি কাটাতে শ্রীলঙ্কায় পাড়ি জমান।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, সবুজ পাহাড়, নীল সমুদ্র আর প্রকৃতির নান্দনিক মেলবন্ধনে স্বামী কাউসার মাহমুদ সায়ানের সাথে দারুণ কিছু সময় কাটাচ্ছেন নীলা। ছবিগুলো প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি ভক্তদের মাঝে বেশ আগ্রহও তৈরি হয়েছে।

ভ্রমণের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে নীলা বলেন, সমুদ্র, পাহাড়, হঠাৎ বৃষ্টি, কুয়াশা আর রোমাঞ্চকর দীর্ঘ পথযাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের জন্য ছিল অত্যন্ত স্পেশাল। প্রকৃতির এই অপরূপ বৈচিত্র্য আমাদের এই ভ্রমণকে আজীবন স্মরণীয় করে রাখবে।

ছুটি কাটিয়ে ইতোমধ্যে দেশে ফিরে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। তবে শ্রীলঙ্কার সেই সুন্দর দিনগুলোর স্মৃতি এখনও তাঁকে বেশ দোলা দেয় বলে জানান তিনি।

উল্লেখ্য, নীলাঞ্জনা নীলার স্বামী কাউসার মাহমুদ সায়ান ও তিনি একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ক্যাম্পাস জীবন থেকেই তাঁদের পরিচয়ের সূত্রপাত হয়, যা দীর্ঘ সাত বছরের প্রেম শেষে গত ফেব্রুয়ারিতে শুভ পরিণয়ে রূপ নেয়।

জেএইচআর

Link copied!